সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নতুন পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাবেক প্রধান বব কারের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে নাটকীয়ভাবে পদত্যাগ করেন কেভিন রাড। এএফপি।ক্ষোভ মেটাতেচাকরি হারিয়ে এক ব্যক্তি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ও একজন সহকর্মীকে গুলি করেছেন। এ ছাড়া দুজনকে জিম্মি করেন তিনি। গ্রিসের একটি ছোট কারখানায় এ ঘটনা ঘটে বলে গত বৃহস্পতিবার পুলিশ জানায়। পরে ওই অজ্ঞাত ব্যক্তি জিম্মি দুজনকে ছেড়ে দেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ জানায়, ওই ব্যক্তি সাত মাসে আগে তাঁর চাকরি হারান। রয়টার্স।সিংহীর খপ্পরেঅস্ট্রেলিয়ার ডারউইনে একটি বন্য প্রাণীর পার্কে গতকাল শুক্রবার সিংহীর খপ্পরে পড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। এতে তাঁর হাতের মাংস ছিঁড়ে হাড় বেরিয়ে যায়। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পার্কের প্রধান বিজ্ঞানী চার্লি মেনোলিস জানান, পার্কের ওই কর্মী মাঠের আগাছা পরিষ্কার করতে গিয়ে সিংহীর খাঁচার খুব খাছে চলে যান। একপর্যায়ে খাঁচার ফাঁক দিয়ে ভেতর তিনি হাত ঢোকান বলে ধারণা করা হচ্ছে। এ সময় সিংহীর খপ্পরে পড়েন তিনি। এএফপি।