সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ঝড় ও বজ্রপাতেভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ও বজ্রপাতে গতকাল শনিবার ১৯ জন মারা গেছে। এদের মধ্যে বজ্রপাতে মারা গেছে ১২ জন। এ ছাড়া ঘর, দেয়ালচাপা এবং বিদ্যুতের তার ছিড়ে সাতজন মারা গেছে। মুর্শিদাবাদে বজ্রপাতে পাঁচজন, দক্ষিণ চব্বিশ পরগনায় দুজন, দক্ষিণ দিনাজপুর, মালদহ, হাওড়া উত্তর চব্বিশ পরগনা ও নদীয়ায় একজন করে মারা গেছে। ঝড়ে কাকদ্বীপ থেকে হলদিয়ায় যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ছাড়া মালদহে কমপক্ষে তিন হাজার কাঁচা বাড়ি বিধ্বস্ত হয়েছে। কলকাতা প্রতিনিধি।বরখাস্তইয়েমেনের বিমানবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ সালেহ আল-আহমর ও প্রেসিডেন্ট গার্ড বাহিনীর প্রধান জেনারেল তারেক মোহাম্মদ আবদুল্লাহ সালেহকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা দুজনই সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ঘনিষ্ঠ আত্মীয়। আল-আহমর সালেহর সৎভাই এবং তারেক মোহম্মাদ সালেহর ভাইয়ের ছেলে। বর্তমান প্রেসিডেন্ট আবদ্রাবুহ মনসুর হাদির নির্দেশে ওই দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সাবা। এএফপি।