সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পপানামার দক্ষিণে প্রশান্ত মহাসাগরে গত রোববার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান আর্তুরো আলভারাদো বলেন, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণাঞ্চলীয় শহর ডেভিড থেকে ৩৭০ কিলোমিটার দূরে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কতাকেন্দ্র জানায়, এ মুহূর্তে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই। এএফপি।১১ জনকে হত্যামেক্সিকোয় মাদকাসক্ত ব্যক্তিদের একটি পুনর্বাসনকেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত ও অন্তত আট ব্যক্তি আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কোয়াহুলিয়া রাজ্যের শিল্পনগর তোরিয়নে গত রোববার ওই হামলা হয়। বন্দুকধারীরা ঘটনার পরপরই দুটি গাড়িতে করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। মেক্সিকোয় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। মাদকাসক্তি নিরাময়কেন্দ্রগুলো প্রায়ই মাদক পাচারকারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়। বিবিসি।কুকুরের হাসপাতালকলকাতার গোয়েন্দা পুলিশের প্রশিক্ষিত গোয়েন্দা কুকুরদের চিকিৎসার জন্য এবার তৈরি করা হচ্ছে একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র বা হাসপাতাল। এই হাসপাতাল তৈরি করা হচ্ছে কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে। ডগ স্কোয়াডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ পাণ্ডে জানান, কুকুরদের এই হাসপাতালে থাকছে নিবিড় পরিচর্যাকেন্দ্রসহ আধুনিক একটি অপারেশন থিয়েটার, ইসিজি মেশিন, এক্স-রে মেশিনসহ নানা যন্ত্রপাতি। এ ছাড়া থাকবে কুকুরের কান, দাঁত ও চোখের চিকিৎসারও ব্যবস্থা। কলকাতা পুলিশের হাতে এখন রয়েছে ৩৬টি প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর। কলকাতা প্রতিনিধি।