সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্য নাৎসিদের মিছিলকনস্টান্টিনোপলের পতনের ৪৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গ্রিসের রাজধানী এথেন্সে নব্য নাৎসি সংগঠন গোল্ডেন ডন মিছিল করেছে। কট্টর জাতীয়তাবাদী এই সংগঠনের নেতারা এথেন্স ক্যাথেড্রালের বাইরে তুর্কি ও কমিউনিস্টদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতাও করেন। এরপর মিছিল নিয়ে তাঁরা পার্লামেন্টের দিকে যান। এ বছর মিছিলের সময় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতবার নব্য নাৎসিরা দিবসটি পালনের সময় এক পাকিস্তানির ওপর আক্রমণ করেছিল। এএফপি।বোমা বিস্ফোরণবাহরাইনের রাজধানী মানামার বাইরে গত বুধবার রাতে শিয়া-অধ্যুষিত বনি জামারা গ্রামে বোমা বিস্ফোরণে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, ‘সন্ত্রাসবাদীরা’ ওই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, তাঁদের এক আহত সদসস্যের অবস্থা গুরুতর। শিয়া সংখ্যাগরিষ্ঠ বাহরাইনের শাসকেরা সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের। সংস্কার ও অধিকতর অধিকারের দাবিতে বিক্ষুব্ধ শিয়ারা সাম্প্রতিক সময়ে সহিংস বিক্ষোভ করেছে। তবে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা খুবই বিরল। এএফপি।