সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালকদের নিয়েও!ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীরা এবার দলে বালক বা কিশোরদের অন্তর্ভুক্ত করা শুরু করেছে। ইতিমধ্যে বস্তার জেলার স্কুলপড়ুয়া ছাত্রদের দলে ভেড়ানো শুরু করেছে তারা। এসব কিশোর বা বালককে নিয়ে মাওবাদীরা গঠন করেছে ‘বাল অ্যাকশন টিম’। তথ্য সংগ্রহ, বার্তা বহনসহ অভিযানের বিভিন্ন কাজে অংশ নিচ্ছে ওই বালকেরা। মাওবাদীরা তাদের অধীনে থাকা বাল সংঘ ও ছাত্র সংঘের সদস্যদের অন্তর্ভুক্ত করেছে বাল অ্যাকশন টিমে। ছত্তিশগড়ের নকশাল দমন শাখার অতিরিক্ত মহাপরিচালক আর কে ভিজ বলেন, জীবনের ঝুঁকি আছে—এমন কাজেও ব্যবহার করা হচ্ছে ওই বালকদের। কলকাতা প্রতিনিধি।চার শিশু নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত চারটি মেয়েশিশু নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। নিহত শিশুদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। তারা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছিল। একপর্যায়ে তারা একটি ঝরনা থেকে পানি আনতে গেলে বোমার বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি ন্যাটো বাহিনীর কাছ থেকে সম্পূর্ণভাবে দেশটির নিরাপত্তার ভার গ্রহণ করেছে। বর্তমানে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম হচ্ছে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা (আইইডি) নামে পরিচিত দেশীয় প্রযুক্তিতে তৈরি বোমা, যা সাধারণত রাস্তার পাশে পেতে রাখা হয়। বিবিসি।