সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দুর্ঘটনায় নিহত ২৩চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় রোববার সকালে কমপক্ষে ২৩ আরোহী নিহত হয়েছেন। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সিচুয়াং প্রদেশের মায়েরক্যাং কাউন্টি থেকে পাহাড়ি সড়ক দিয়ে প্রদেশের রাজধানী চেংডুতে যাওয়ার সময় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়কের মধ্যে চীনের সড়কগুলো অন্যতম। গত বছর চীনে সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০ হাজার মানুষ মারা যায়। এএফপিশিশু পাচারকারী আটক মালয়েশিয়ার পুলিশ এক অভিযানে শিশু পাচারকারী চক্রের সন্দেহভাজন ১৬ সদস্যকে আটক ও আট শিশুকে উদ্ধার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার চার নারীও রয়েছেন। সোমবার ২৩ দিনের এক শিশুকে বিক্রি করার সময় ইন্দোনেশিয়ার এক নারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সর্বশেষ গত শুক্রবারের অভিযানে পুলিশ তিন থেকে চার বছর বয়সী দুই শিশুকে উদ্ধার করে। দেশটির পূর্বাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের অপরাধ তদন্তবিষয়ক দপ্তরের প্রধান হুজির মোহাম্মদ জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এএফপি।