সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
‘সবচেয়ে বড় গাছ’প্যারিসের আইফেল টাওয়ার পরিণত হতে পারে ‘বিশ্বের সবচেয়ে বড় গাছে’। গত বুধবার ফ্রান্সের দৈনিক লা ফিগারোর এক প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনিয়ারিং গ্রুপ জিনজার ছয় কোটি ৯০ লাখ ডলারের একটি প্রকল্প নিয়ে দুই বছর ধরে কাজ করেছে। ওই প্রকল্পের আওতায় আইফেল টাওয়ারে ছয় লাখ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে টাওয়ারের স্টিলের কাঠামোর সঙ্গে রশি বেঁধে মাটির ব্যাগ ঝোলানো হবে। আর ওই সব ব্যাগে গাছ রোপণ করা হবে। এএফপি।‘দাঁত’ চুরি করায়মৃত ব্যক্তির ভস্মীভূত দেহ থেকে সোনার দাঁত চুরি করে বিক্রির অভিযোগে দক্ষিণ কোরিয়ায় কয়েকটি শব-চুল্লির ছয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। সিউল মেট্রোপলিটন পুলিশ জানায়, সিউল শব-চুল্লিতে কয়লা দেওয়ার কাজে নিয়োজিত লি নামের এক ব্যক্তি ভস্মীভূত মৃতদেহ থেকে গলিত সোনা সংগ্রহের পর তা বিক্রি করে ১৭ হাজার ৭০০ ডলার পেয়েছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া অপর পাঁচ ব্যক্তিও এ ধরনের সোনা বিক্রি করে যৌথভাবে এক কোটি ৪০ লাখ ওন উপার্জন করেছেন। এএফপিফতে বুর্জভারতের সবচেয়ে উঁচু টাওয়ার ফতে বুর্জের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত বুধবার। পাঞ্জাবের চপ্পর চিরিতে টাওয়ারটি নির্মাণ করা হয়েছে। এটির উচ্চতা ৩২৮ ফুট, যা কুতুব মিনারের চেয়েও উঁচু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং ফতে বুর্জ টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মোগলদের বিরুদ্ধে শিখ যোদ্ধা বাবা বান্দা সিং বাহাদুরের বিজয়ের স্মারক হিসেবে এ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে খরচ হয়েছে ৩৫ কোটি ৪০ লাখ রুপি। সময় লেগেছে ১১ মাস। কলকাতা প্রতিনিধি।