সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় তলা থেকে পড়েও৪৯ ফুট উঁচু ছয় তলা ভবন থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেছে চার বছরের একটি শিশু। তবে তার একটি পা ভেঙে গেছে। ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে গত শনিবার এ ঘটনা ঘটে। শিশুটির বাবা বলেন, ‘পুরো বিষয়টি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে। আমার স্ত্রী ছিলেন স্নানঘরে। এই ফাঁকে ছেলেটি রেডিয়েটরের (তাপ বিকিরণকারী যন্ত্র) ওপর উঠে যায় এবং জানালায় হেলান দেয়। এর পরই ভয়ংকর এ ঘটনা ঘটে।’ ভবনের সামনে ঝোপঝাড়ের ওপর পড়ায় শিশুটি বেঁচে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এএফপি। নিহত ১৫ফিলিপাইনে সেবু শহরে গত শনিবার বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।সেবু শহরে গত এক মাসের মধ্যে এ নিয়ে দুটি মারাত্মক দুর্ঘটনা ঘটল।কেবুর প্রাদেশিক পুলিশের প্রধান এরসন ডিজ্যাল বলেন, ‘বাসটি ঢালুর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পথচারীদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একটি ইটের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে।’ এএফপি।