সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমা দেখলেন আন্নাভারতের গান্ধীবাদী নেতা এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠ আন্না হাজারে ৪১ বছর পর একটি সিনেমা দেখেছেন। ছবির নাম মুডালভার মহাত্মা। বাংলায় যার অর্থ ‘ফিরে এসো মহাত্মা’। তামিল ভাষায় তৈরি ছবিটি আন্না সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে দেখেছেন। তবে এ ছবিটি দেখার প্রস্তাব পাওয়ার পর আন্না হাজারে আগেভাগে জেনে নেন ছবির বিষয়বস্তু ও গল্প। গল্প পছন্দ হলে তিনি ছবি দেখার সিদ্ধান্ত নেন। ছবি দেখে আন্না তাঁর প্রতিক্রিয়ায় বলেন, তিনি মুগ্ধ হয়েছেন। কলকাতা প্রতিনিধি।১০টি লাশ উদ্ধারমেক্সিকোর দুরানগো শহরের কাছে একটি গণকবর থেকে গত রোববার অন্তত ১০টি লাশ উদ্ধার করেছে সেনারা। এর আগে গত ১১ এপ্রিল থেকে ওই এলাকায় ১৩টি গণকবর খুঁড়ে ২৮০টি লাশ উদ্ধার করা হয়। ওই এলাকায় জেতাস ও সিনালোয়া মাদকচক্র সক্রিয়। মাদকচক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গত সোমবার দেশটির নিউভো লিওন রাজ্যে ১৪ পুলিশ কর্মকর্তা ও বিশেষ তদন্ত ইউনিটের চার প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।