সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডকাতারের রাজধানী দোহায় একটি বিপণিকেন্দ্রে গত সোমবার এক অগ্নিকাণ্ডে ১৩ শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৭ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিহত ১৩টি শিশুর মধ্যে চারজন স্পেনের, তিনজন নিউজিল্যান্ডের ও একজন ফ্রান্সের। অন্যরা জাপান, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা ও বিভিন্ন আরব দেশের। এর মধ্যে কাতারের কোনো শিশু ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় চারজন শিক্ষিকা ও দুজন দমকল কর্মীও মারা গেছেন। শিক্ষিকাদের মধ্যে তিনজন ফিলিপাইনের ও একজন আফ্রিকান। বিপণিকেন্দ্রের নার্সারি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে শিশু ও শিক্ষিকাদের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগ দমকল বাহিনীর কর্মী। এএফপি।ছবিটি সরলদক্ষিণ আফ্রিকার সংবাদপত্র সিটি প্রেস-এর ওয়েবসাইট থেকে প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে নিয়ে আঁকা সেই বিতর্কিত চিত্রকর্মটি সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদপত্রটির সম্পাদক ফেরিয়াল হাফাজি সম্পাদকীয়তে জানান, চিত্রকর্মটি ঘিরে পরিস্থিতি ‘বিস্ফোরণোন্মুখ’ হয়ে ওঠায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ‘দ্য স্পিয়ার’ নামের এ ছবিটিতে প্রেসিডেন্ট জুমাকে তাঁর জননাঙ্গ বের করে রুশ বিপ্লবের নেতা লেনিনের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জুমার সমর্থকেরা এতে প্রেসিডেন্টের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করছে। কিন্তু আদালত তা প্রকাশের অনুমতি দেওয়ায় দেশটিতে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। বিবিসি।