সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমে বাধা দেওয়ায়...নিজের বাবা ও ভাইকে হত্যার ঘটনায় ভারতের বিহার রাজ্যে এক কিশোরীকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। নিম্নবর্ণের এক যুবকের সঙ্গে তার প্রেম ও বিয়ের বিরোধিতা করায় সে ক্ষিপ্ত হয়ে গত শনিবার এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের ভাষ্যমতে, বিহারের মালপুর নামের একটি গ্রামের ওই কিশোরী তার বাবা ও ভাইয়ের খাবারে বিষ মিশিয়ে দেয়। সেই খাবার খেয়ে দুজনেরই মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদে ওই কিশোরী খাবারে বিষ মেশানোর কথা স্বীকার করেছে। কিশোরীর মা সুনীতা দেবী জানান, তাঁকেও বিষ মেশানো খাবার দেওয়া হয়েছিল। তবে অসুস্থ থাকায় তিনি সে খাবার খাননি। ফলে বেঁচে গেছেন। এএফপিতিন ব্রিটিশ সেনা নিহতআফগান পুলিশের পোশাক পরা এক ব্যক্তি গুলি করে তিন ব্রিটিশ সেনাকে হত্যা করেছে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে গত রোববার এ ঘটনা ঘটে। নিহত সেনারা একটি আফগান পুলিশ উপদেষ্টা দলে দায়িত্বরত ছিলেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার এ কথা জানিয়েছে। রয়টার্স