সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ভূমিকম্পনিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে গতকাল মঙ্গলবার ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা কারও হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গ্রিনিচ মান সময় ১০টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ওয়েলিংটনের ১৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাটির ২৩৬ কিলোমিটার গভীরে। গত বছরের ফেব্রুয়ারিতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ছাড়া ১৮৫ জনের প্রাণহানি হয়। এএফপি।জিজ্ঞাসাবাদদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাকের বড় ভাই লি স্যাং-দিউককে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্যাংক হিসাবে দুর্নীতিসংক্রান্ত একটি বিষয়ে গতকাল মঙ্গলবার তাঁকে জেরা করেন সরকারি আইনজীবীরা।ছয়বারের নির্বাচিত সাংসদ লি স্যাং-দিউক। জেরা শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মন ভারাক্রান্ত। তার পরও সব প্রশ্নের অকপট জবাব দেব।’ আগের বিভিন্ন দুর্নীতির অভিযোগে সম্প্রতি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বেশ কয়েক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট লি মিউং-বাকের রক্ষণশীল প্রশাসনের গ্রহণযোগ্যতার জন্য এটি একটি বড় ধাক্কা। সংবিধানক অনুযায়ী, মিউং-বাক আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এএফপি।রাষ্ট্রদূত নিযুক্তদক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার বড় মেয়ে জেনানি ম্যান্ডেলা দ্লামিনিকে আর্জেন্টিনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুয়েনস এইরেসে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত জেনানিকে কূটনৈতিক পরিচয়পত্র দিয়েছে আর্জেন্টিনার সরকার। ৫৩ বছর বয়স্ক জেনানি নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী উইনি ম্যান্ডেলার মেয়ে। পেশাগতভাবে ব্যবসায়ী জেনানি নেলসন ম্যান্ডেলার বেঁচে থাকা সন্তানদের মধ্যে প্রথম, যিনি সরকারি চাকরি নিলেন। এএফপি।