সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তান্ত্রিকের খপ্পরে পড়েবাবলি কুমারীর মা-বাবা বেঁচে নেই। বলতে গেলে ছোট ভাই-ই তার সবকিছু। অথচ সে ভাইটি গুরুতর অসুস্থ। তাই নানা দৌড়ঝাঁপের একপর্যায়ে বাবলি (১৫) দুই নারী তান্ত্রিকের দ্বারস্ত হয়। তান্ত্রিকেরা তাকে বলে ভাইয়ের সুস্থতার জন্য দেবীকে সন্তুষ্ট করতে হবে। সে অনুসারে তারা বাবলির এক পা কেটে রক্ত দেবীর চরণে উৎসর্গ করে। ঘটনাটি গত সোমবার ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার বারদালা গ্রামে ঘটেছে। বাবলিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই তান্ত্রিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা প্রতিনিধি ৫ ন্যাটো সেনা আহতআফগান সেনার পোশাক পরা এক বন্দুকধারীর গুলিতে পাঁচ ন্যাটো সেনা আহত হয়েছেন। কাবুলের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার যৌথ বাহিনী এ কথা জানায়। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মুখপাত্র কর্নেল জিমি কালমিং বলেন, ‘মঙ্গলবার এক ব্যক্তি আফগান সেনার পোশাক পরে যৌথ বাহিনীর সৈন্যদের ওপর গুলি চালালে পাঁচজন আহত হয়।’ তিনি আরও বলেন, ‘আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ এএফপি