সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রোন হামলায়পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত ওয়াজিরিস্তানের একটি গ্রামে গত শুক্রবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত ২১ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরনশাহের পূর্বে একটি গ্রামকে লক্ষ্য করে মার্কিন চালকবিহীন বিমান থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ওই ২১ জঙ্গি নিহত হয়।একটি বার্তা সংস্থা জানিয়েছে, দাতাখেল গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গ্রামটি পাকিস্তানের তালেবান কমান্ডার হাফিজ গুল বাহাদুরের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এর আগে পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্দুকধারী এক মোটরসাইকেল আরোহীর এলোপাতাড়ি গুলিতে একটি বাসের অন্তত ১৮ জন যাত্রী নিহত হয়েছে। বিবিসি।পাঁচ শিশু আহতগাজায় গতকাল শনিবার এক বোমা বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি শিশু আহত হয়েছে। শহরের আল-কুদস্ হাসপাতাল সূত্র জানায়, পূর্ব দেইর আর-বালাহ্ থেকে ইসরায়েলি ট্যাংকের গোলা নিক্ষেপে ওই শিশুরা আহত হয়। আহতদের সবার বয়স চার থেকে দশের মধ্যে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কোনো গোলা নয়, পুঁতে রাখা পুরোনো বোমার বিস্ফোরণে ওই পাঁচ শিশু আহত হয়। এএফপি।