সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সৌদি যাচ্ছেন মুরসিমিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আগামী বুধবার রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা শনিবার সৌদি রাষ্ট্রদূত আহমেদ কাত্তানের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘সৌদি বাদশাহ আবদুল্লাহ দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রেসিডেন্ট মুরসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’ তিনি বলেন, মুরসি বুধবার রিয়াদ পৌঁছাবেন। এএফপিবোমা বিস্ফোরণেআফগানিস্তানের কান্দাহার প্রদেশে গতকাল রোববার রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশপ্রধান জেনারেল আবদুল রাজিক জানান, একটি মিনিবাস প্রথম পুঁতে রাখা বোমাটির ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এরপর একটি ট্রাক্টর হতাহতদের উদ্ধার করতে আসে। এ সময় রাস্তায় পুঁতে রাখা দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। দুটি বিস্ফোরণে ১৪ জন নিহত হয়। একই দিনে একই এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা আরেকটি বোমার ওপর দিয়ে অন্য একটি গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটলে চারজন নিহত হয়। এএফপি।