সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
শিয়া নেতার সাজাবাহরাইনের একটি আদালত দেশটির শিয়ামতাবলম্বী শীর্ষ একজন নেতাকে গতকাল সোমবার তিন মাসের সাজা দিয়েছেন। সুন্নি মুসলমান সম্প্রদায়ের জন্য মানহানিকর মন্তব্য করার দায়ে আদালত নাবিল রাজাব নামের ওই নেতাকে এ সাজা দেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেশটির মুহারক প্রদেশের সুন্নি মুসলমানদের দেশপ্রেম এবং তাঁদের আচরণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এ অভিযোগে তাঁকে গত জুন মাসে গ্রেপ্তার করা হয়। এএফপি।বিষক্রিয়ায় কারখানা বন্ধশিশুদের শরীরে সিসার বিষক্রিয়া শনাক্ত হওয়ার পর চীনের পূর্বাঞ্চলের ১২টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের জিয়ান শহরের প্রশাসন জানিয়েছে, ধাতু, রাসায়নিক এবং পুনঃপ্রক্রিয়াজাত কাগজ তৈরির মোট ১২টি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণেই শিশুরা অসুস্থ হয়ে পড়ছে কি না, তা তদন্তের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কারখানার পাশের আবাসিক এলাকার শিশুদের শরীরে সম্প্রতি সিসার উপস্থিতি ধরা পড়ে। এএফপি।