সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জলবায়ু বৈঠকমেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের আগে আগামী অক্টোবরে চীনে জলবায়ুবিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের তারিখ এখনো ঠিক হয়নি। জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচির নির্বাহী পরিচালক আচিম স্টেইনার জানান, চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বৈঠকটি করার জন্য বিশ্ব সম্প্রদায় বেইজিংয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। বৈঠকের বিষয়ে চীনের ইতিবাচক আগ্রহের কথাও জানান তিনি। এএফপি।বোমাতঙ্কযুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে গত সোমবার বিকেলে বোমাতঙ্কের গুজব ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সতর্কতা জারিসহ তিন শতাধিক যাত্রীকে বিমানবন্দরের টার্মিনাল থেকে বের করে আনা হয়। গণমাধ্যমগুলো জানায়, সেখানে বোমা রয়েছে বলে অজ্ঞাত এক লোক ফোন করে পুলিশে খবর দেয়। একই সময় সেখানে একটি অরক্ষিত ব্যাগও পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের বিশেষজ্ঞরা ব্যাগটি পরীক্ষা করে সেটি বোমা নয় বলে নিশ্চিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এএফপি।