সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাবেক মন্ত্রীর মুক্তি ইরাকি কর্তৃপক্ষ দেশটির কারাবন্দী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ ধিয়াব আল-আহমেদকে মুক্তি দিয়েছে। বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র হাইদার আল-সাদির বরাত দিয়ে সোমবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়। মুখপাত্র জানিয়েছেন, ধিয়াব সাবেক শাসক সাদ্দাম হোসেনের শাসনামলের মন্ত্রী ছিলেন। সাত বছরের কারাবন্দিত্বের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাক দখলের পর ২০০৩ সালের ৯ আগস্ট ধিয়াবকে কারাবন্দী করা হয়। এপি।তিরস্কার করায়পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের বিলাল শহরে তিরস্কার করায় ১৬ বছরের এক কিশোরী তার বাবা মুহাম্মদ সাব্বিরকে গুলি করে হত্যা করেছে। পুলিশ কর্মকর্তা ওমর দার্জ গতকাল মঙ্গলবার এ কথা জানান। মুহাম্মদ বাসাররাত নামের প্রতিবেশী এক তরুণের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি জানার পর সাব্বির মেয়েকে তিরস্কার করেন। তিনি ছেলেটির সঙ্গে মেয়েকে দেখা করতেও নিষেধ করে দেন। পুলিশের ধারণা, এতেই ক্ষুব্ধ হয়ে কিশোরীটি এ কাণ্ড ঘটায়। পিটিআই।