সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কারাগারে পিএইচডিখুনের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক রাজনৈতিক বন্দী কারাগারেই পিএইচডি ডিগ্রি পাচ্ছেন। তিনি হলেন বিহারে সংযুক্ত জনতা দলের সাবেক বিধায়ক বিজয় কুমার শুক্লা। ১৯৯৮ সালে বিহারের সাবেক মন্ত্রী ব্রিজ বিহারি যাদবকে খুনের দায়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তারপর কারাগারে বসেই এই বন্দী হিন্দি উপন্যাসে রাজনীতির প্রতিফলন নিয়ে একটি গবেষণাপত্র লেখেন। বিহার আম্বেদকর বিশ্ববিদ্যালয় এরপরই তাঁকে ডক্টরেট দেওয়ার কথা জানিয়ে দেয়। কলকাতা প্রতিনিধিপান্ডার মৃত্যু জাপানের রাজধানী টোকিওর ইউয়েনো চিড়িয়াখানায় মাত্র এক সপ্তাহ আগে জন্ম নেওয়া দুর্লভ প্রজাতির একটি পান্ডা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার মারা গেছে। চিড়িয়াখানার কর্মকর্তারা বলেন, মায়ের কোলে পান্ডাশাবকটি নিথর হয়ে পড়ে এবং এর হূৎ্স্পন্দন থেমে যায়। তখন ইনকিউবেটরে বিশেষ ব্যবস্থায় রেখে পান্ডাটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও সব বিফলে যায়। পান্ডাটির মা শিন শিন ও বাবা রি রিকে গত বছরের ফেব্রুয়ারিতে চীন থেকে ওই চিড়িয়াখানায় আনা হয়। রয়টার্স।