সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারা গেলেন দারা সিংভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা দারা সিং আর নেই। দীর্ঘ অসুস্থতা শেষে গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে তিনি মারা যান। হূদেরাগে আক্রান্ত হলে গত সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। চিকিৎসকেরা তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই জানানোর পর বুধবার তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। অভিনেতা সিং ১৯৬০ সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেন। তিনি ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। বিবিসি।১৭০ বছর জেলশিশু পাচারের অপরাধে নেপালে এক ব্যক্তিকে ১৭০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মধ্যপ্রাচ্য ও ভারতে গৃহপরিচারিকার কাজের প্রতিশ্রুতি দিয়ে দেশের প্রত্যন্ত এলাকা থেকে শিশুদের এনে ভারতের পতিতালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন বাজির সিং তামাং (৩৭) নামের ওই নেপালি। সরকারি কৌঁসুলি কৃষ্ণ জং শাহ গতকাল বলেন, পাচার হওয়া ১৬ বছরের কম বয়সী ছয় শিশুকে ২০০৭ ও ২০০৯ সালে উদ্ধার করে তামাংয়ের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন মানবাধিকারকর্মীরা। এএফপি।