সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ব্লগারের জেলইথিওপিয়ার একটি আদালত গতকাল শুক্রবার দেশের খ্যাতনামা ব্লগার এস্কিন্দার নেগাকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও পাঁচ নির্বাসিত সাংবাদিকের প্রত্যেককে আট বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের এ দণ্ড দেওয়া হয়। ভিন্নমতাবলম্বী লেখক নেগার বিরুদ্ধে গত মাসে সরকার উৎখাত ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়। রয়টার্স। সমকামী বিয়ে বৈধঅবশেষে লাতিন আমেরিকার শেষ দেশ হিসেবে চিলিতেও সমকামী বিবাহ বৈধ হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত বৈষম্য বিলোপ আইন পাস করতে কংগ্রেসে তোলা হয়। লাতিন আমেরিকার আর সব দেশেই সমকামী বিয়ে বৈধ। কিন্তু চিলির সমাজব্যবস্থায় ক্যাথলিক চার্চের ব্যাপক প্রভাব থাকায় দেশটিতে এ ধরনের সম্পর্ক পাপ হিসেবে দেখা হয়। তবে গত মার্চে ডানিয়েল জামুডিও নামের এক সমকামী যুবকের ওপর হামলা এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যু হওয়ায় আইনটি পাস করা নিয়ে প্রেসিডেন্ট সেবাস্টিন পিনেরার সরকার চাপে পড়ে। রয়টার্স।৩০ জন নিহতদক্ষিণ আফ্রিকায় একটি ট্রাক ও একটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় এমপুমালাঙ্গা প্রদেশের মালেলেন শহরের কাছাকাছি এলাকায় গতকাল শুক্রবার ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। শ্রমিকদের নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই ট্রাকে প্রায় ৫০ জন শ্রমিক আরোহী ছিলেন। এএফপি।লোপেজের মামলামেক্সিকোর ১ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বচনের ফল বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে মামলা করেছেন বামপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদোর। গত বৃহস্পতিবার তিনি এই মামলা করেন। লোপেজ দাবি করেন, ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রার্থী এনরিক পেনা নিতো নিজের পক্ষে গণমাধ্যমে প্রচারণায় অর্থ ঢালা এবং ১৮ লাখ উপহার কার্ড বিতরণসহ বিভিন্ন উপায়ে পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করে জয়ী হন। এএফপি।