সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পশ্চিমবঙ্গ দ্বিতীয়ভারতের অপরাধপ্রবণ রাজ্যগুলোর তালিকায় পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এ তথ্য দিয়েছে। তালিকার শীর্ষে রয়েছে কেরালা। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ সংগঠনের প্রবণতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, ২০১১ সালে পশ্চিমবঙ্গে মোট এক লাখ ৪৩ হাজার ১৯৭টি অপরাধ সংঘটিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। কলকাতা প্রতিনিধি।রেকর্ড হলো নাক্লাস্টার বেলুনে চড়ে দুই ব্যক্তির দীর্ঘতম ভ্রমণের রেকর্ড খারাপ আবহাওয়ার কারণে অধরাই রয়ে গেল। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি স্থান থেকে কেন্ট কাউচ ও ফরিদ লাফতা নামের দুই ব্যক্তি গত শনিবার সকালে বেলুনে চড়ে রওনা হন। মন্টানা অঙ্গরাজ্য অভিমুখে অন্তত ৮০০ কিলোমিটার গিয়ে গিনেজ রেকর্ডভুক্ত হওয়ার স্বপ্ন ছিল তাঁদের। কিন্তু বৈরী আবহাওয়ায় আধা ঘণ্টা পরই বজ্রপাত শুরু হলে তাঁরা প্রিনভিল শহরের কাছে অবতরণ করেন। রয়টার্স।