সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলারির বৈঠকযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল সোমবার ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হয়, আরব বসন্ত, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলে স্থবির শান্তি-প্রক্রিয়া, সিরিয়ায় চলমান সহিংসতা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। আটটি দেশ সফরের শেষ পর্যায়ে হিলারি গতকাল ইসরায়েল সফরে যান। এএফপি।৪২ বছর পরচুরি যাওয়ার ৪২ বছর পর রবার্ট রাসেল নামের এক মার্কিন নাগরিক তাঁর গাড়ি ফিরে পেয়েছেন। টেক্সাসের বাসিন্দা রাসেলের এই গাড়িটি অস্টিন হিলে কোম্পানির ১৯৬৭ মডেলের একটি স্পোর্টস কার। ১৯৭০ সালে ফিলাডেলফিয়া থেকে চুরি যাওয়ার পর থেকেই গাড়িটি খুঁজছিলেন রাসেল। অবশেষে গত মে মাসে অনলাইন বিপণন প্রতিষ্ঠান ‘ই-বে’-এর কাছে গাড়িটি এলে সেটির নম্বরের সঙ্গে রাসেলের কাছে থাকা গাড়িটির মূল সনদের নম্বর মিলে যায়। পরে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ গাড়িটি উদ্ধার করে রাসেলের কাছে তা বুঝিয়ে দেন। পিটিআই।