সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে খরা১৯৫৬ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ খরার কবলে এখন যুক্তরাষ্ট্র। দেশটির ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এক প্রতিবেদনে গত সোমবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর জুনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ ভূখণ্ডই মধ্যম থেকে প্রচণ্ড ধরনের খরার মুখে পড়ে। এতে ভুট্টা, সয়াবিনসহ বিভিন্ন শস্যের ফলন ক্ষতিগ্রস্ত হয়। জুনে দেশের বড় অংশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহ খরায় বিশেষ ভূমিকা রাখে। বিবিসি।আইন অমান্যদ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতায় বামফ্রন্টের ডাকে আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার রাজ্যের সব জেলা শহরে এ কর্মসূচি পালিত হয়। কলকাতার ধর্মতলায় সমাবেশে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসহ শরিক দলের নেতারা বক্তব্য দেন। তাঁরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। পরে নেতারা স্বেচ্ছায় কারাবরণ করেন। কলকাতা প্রতিনিধি।