সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
খুদেবার্তা পছন্দব্রিটিশরা এখন ফোনে কথা বলার চেয়ে বরং বন্ধুদের খুদেবার্তা পাঠানো কিংবা ফেসবুকে যোগাযোগ বেশি পছন্দ করে। মুঠোফোনে ভয়েস কল দেওয়া কমে গেছে। যুক্তরাজ্যের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অফকমের বার্ষিক কমিউনিকেশনস মার্কেট রিপোর্টে এ কথা উল্লেখ করা হয়। গত বছর গ্রাহকেরা অন্তত ১৫ কোটি খুদেবার্তা পাঠায়। সপ্তাহে প্রত্যেকে গড়ে ৫০টি খুদেবার্তা পাঠিয়ে থাকে। চার বছরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে। রয়টার্স।বীর ট্রাকচালকনিউইয়র্কের ব্রুকলিনে গত সোমবার তিনতলা ভবনের জানালা থেকে নিচে পড়তে থাকা এক মেয়েশিশুর জীবন বাঁচিয়েছেন একজন ট্রাকচালক। এর মধ্য দিয়ে বীরে পরিণত হয়েছেন তিনি। সেখানে তিনতলার জানালার বাইরে দাঁড়িয়ে ছিল সাত বছরের ওই মেয়ে। নিচে তখন মানুষের ভিড়। ওখানে ছিলেন ট্রাকচালক স্টিফেন সেইন্ট বেরনার্ডও। মেয়েটি একপর্যায়ে ভারসাম্য হারিয়ে প্রায় ৩০ ফুট উঁচু থেকে নিচে পড়তে থাকে। ট্রাকচালক দুই হাত বাড়িয়ে লুফে নেন তাকে। মুঠোফোনে এই দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করা হয়। পরে তা টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়। এএফপি।