সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফেসবুকে ভোটারযুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভোটার তালিকায় নাম নিবন্ধন করা যাবে। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রায়ান জিলস্ট্রা গত বুধবার এ তথ্য প্রকাশ করেন। ২০০৮ সাল থেকে ওয়াশিংটনে অনলাইনে ভোটার তালিকায় নাম নিবন্ধন শুরু হয়। তবে ওয়াশিংটনের বাসিন্দাদের যাঁরা চাইবেন, ফেসবুকের মাধ্যমে ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। এ জন্য চলতি মাসেই প্রাথমিক প্রক্রিয়া শুরু হচ্ছে। রয়টার্স।জিন্স পরা বারণভারতের উত্তর প্রদেশের খাপ পঞ্চায়েত এলাকায় নারীরা জিন্স পরতে পারবে না। গত বুধবার মোখামপুর গ্রামে সভায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে হুঁশিয়ার করে দেওয়া হয়, এই নিষেধাজ্ঞা অমান্য করা হলে গ্রামে একঘরে করে রাখা হবে। এর আগে ওই পঞ্চায়েতে আরেকটি নির্দেশ জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, ওই গ্রামের ৪০ বছরের কম বয়সী নারীরা বাড়ির বাইরে মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া মুঠোফোনে প্রেমের কোনো বিয়েও মেনে নেওয়া হবে না। কলকাতা প্রতিনিধি।