সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কাশ্মীরে নিহত ১ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল মঙ্গলবার পুলিশের গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের গঙ্গাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ও পাথর ছুড়তে শুরু করলে পুলিশ তাদের লক্ষ করে গুলি করে। এ সময় ফয়েজ আহমেদ নামে এক কিশোরসহ আরেকজন গুলিবিদ্ধ হয়। গত জুনে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১ জন নিহত হয়। বিবিসি। রেস্তোরাঁয় হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে গত সোমবার একটি ভারতীয় রেস্তোরাঁয় বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। এতে রেস্তোরাঁয় আগুন ধরে যায়। এ সময় চারজন অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষন হন। কয়েক দিন আগে ওই রেস্তোরাঁয় বোমা হামলার হুমকি দিয়েছিল দুষ্কৃতকারীরা। পুলিশের ধারণা, তারা এ হামলা চালাতে পারে। পাশের এক রেস্তোরাঁর মালিক জানান, বোমার বিস্ফোরণ ঘটার মতো প্রচণ্ড শব্দ শুনতে পান তিনি। এএফপি।