সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদে বিক্ষোভমেক্সিকোয় ১ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে গত রোববার রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ওই নির্বাচনে ইনস্টিটিউশনাল রেভ্যুলেশনারি পার্টির (পিআরআই) প্রার্থী পেনা নিয়েতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু বিরোধী বামপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর এ ফলাফল চ্যালেঞ্জ করেন। বামপন্থীরা নিয়েতোর বিরুদ্ধে ভোট কেনা ও অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ তোলেন। ফলাফল বাতিলের দাবিতে অবশ্য চলতি মাসের শুরুতে রোববারের চেয়েও বড় বিক্ষোভ মিছিল হয়েছিল মেক্সিকো সিটিতে। রয়টার্স। স্পেনে দাবানলস্পেনের উত্তর-পূর্বাঞ্চলে ফ্রান্স সীমান্তবর্তী কাতালান অঞ্চলের লা জনকোয়েরা শহরের কাছে বনভূমিতে দাবানলে এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। গত রোববার দুপুরে এ দাবানলের সূত্রপাত হয়। প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গতকাল সোমবারের মধ্যে তা ১২ হাজার হেক্টর এলাকা ছেয়ে ফেলে। আগুনের কারণে বেশ কয়েকটি সড়কে যোগাযোগও বন্ধ হয়ে গেছে। কাতালানের স্বরাষ্ট্রমন্ত্রী ফেরিপ পুইগ জানান, দাবানল নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এএফপি।লক্ষ্মী সেহগাল নেইভারতের শীর্ষস্থানীয় নারী বিপ্লবী লক্ষ্মী সেহগাল আর নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা সেহগাল (৯৭) গতকাল সোমবার হূদেরাগে আক্রান্ত হয়ে কানপুরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ভক্তদের কাছে ‘ক্যাপ্টেন সেহগাল’খ্যাত এই নারী ভারতীয় বিপ্লবী সুভাষ চন্দ্র বোসের সংগঠিত সর্বনারী রেজিমেন্টের হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শোক প্রকাশ করেছেন। ১৯৯৮ সালে সেহগাল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পান। তিনি এর চার বছর পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হন। এএফপি।