সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিদ্রোহী নেতা নিহতমাদাগাস্কারে সরকারবিরোধী অভ্যুত্থানের নেতা কর্নেল কোতো মাইনতি নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ জেনারেল রাফেল রামাসে এ কথা জানান। দেশটির প্রধান অনতানানারিভো বিমানবন্দরের কাছের সামরিক ঘাঁটিতে ছড়িয়ে পড়া সেনা বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন কর্নেল কোতো। বিদ্রোহ দমনে ঘাঁটিটিতে চালানো অভিযানে অংশ নেওয়া সরকারের অনুগত এক সেনার গুলিতে তিনি নিহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জেনারেল রাফেল জানান। বিবিসি।স্যালি রাইডের মৃত্যুযুক্তরাষ্ট্রের প্রথম নারী নভোচারী স্যালি রাইড (৬১) গত সোমবার মারা গেছেন। তিনি প্রায় দেড় বছর ধরে অগ্ন্যাশয় ক্যানসারে ভুগছিলেন। স্যালি ১৯৮৩ সালে মহাকাশ অভিযানে যান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট তাঁর শোকবার্তায় স্যালিকে একজন ‘জাতীয় নায়ক’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি তরুণ প্রজন্মের নারীদের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন। এএফপি।হঠাৎ বন্যানাইজেরিয়ার প্লাতেউ রাজ্যে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, এখনো কমপক্ষে আরও ২৫ জন নিখোঁজ রয়েছে। এ অবস্থায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের জোস শহরের নিকটবর্তী একটি বাঁধ ভেঙে আকস্মিক এই বন্যা দেখা দেয়। রেডক্রসের একজন মুখপাত্র জানান, পানির তোড়ে মাটির তৈরি প্রায় ২০০ বাড়ি ধসে যায়। দুর্গত লোকজনের জন্য ত্রাণ কার্যক্রম চালু করেছে দেশটির জরুরি ত্রাণ সংস্থা ন্যাশনাল ইমার্জেন্সি এজেন্সি। বিবিসি।হংকংয়ে টাইফুনহংকংয়ের ওপর দিয়ে গত সোমবার রাতভর বয়ে যাওয়া টাইফুনের আঘাতে শতাধিক মানুষ আহত হয়েছে। গত ১৩ বছরের মধ্যে দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী এ টাইফুনে শত শত গাছপালা উপড়ে পড়ে ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গতকাল মঙ্গলবারও বৃষ্টিসহ ঝোড়ো বাতাস অব্যাহত ছিল বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানান। বিবিসি।