সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভফিলিপাইনের রাজধানী ম্যানিলার কুয়েজন সিটির একটি হাসপাতালের বাইরে দেশটির সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়োর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন একজন বিক্ষোভকারী। অ্যারোইয়ো বর্তমানে আটকাবস্থায় এখানে চিকিৎসাধীন। সরকারের দুর্নীতিবিরোধী লড়াইয়ের অন্যতম শিকার অ্যারোইয়ো নির্বাচনে জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে এক মামলায় গতকাল বুধবার জামিন পান। রয়টার্স।ভূমিকম্পইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে বুধবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় ভীতসন্ত্রস্ত মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে সুমাত্রার পশ্চিম উপকূলের প্রত্যন্ত ছোট দ্বীপ সিমেউলুইয়ের রাজধানী সিনাবাং থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এএফপি।জাতিসংঘের উদ্বেগজাতিসংঘ নেপালের স্কুলগুলোতে জঙ্গিদের ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় ‘গভীর উদ্বোগ’ প্রকাশ করে বলেছে, দেশটিতে শিশুদের জীবন ও শিক্ষার অধিকার ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডুর দক্ষিণাঞ্চলীয় জেলা চিতওয়ান ও পূর্বাঞ্চলীয় শহর ধারানের একটি কলেজের ক্যাম্পাসে ধ্বংসাত্মক কার্যকলাপ ও বেশ কয়েকটি স্কুল বাসে অগ্নিসংযোগের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোকে দায়ী করেছে। এএফপি। সমকামী বিয়েযুক্তরাজ্যের মধ্যে প্রথম বৈধ সমকামী বিয়ের মর্যাদা পাওয়া দেশের অধিকারী হতে যাচ্ছে স্কটল্যান্ড। ইতিমধ্যে দেশটির ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সরকারের তরফ থেকে এক পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এ-সংক্রান্ত একটি বিল উত্থাপন করার বিষয় নিশ্চিত করেছে দেশটির মন্ত্রিসভা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমানাধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয় গোষ্ঠীগুলোর সদস্যরা সরকারের এ ঘোষণাকে অভিনন্দন জানিয়েছেন। তবে তীব্র বিরোধিতা করেছে ক্যাথলিক চার্চ ও চার্চ অব স্কটল্যান্ড। বিবিসি।