সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিবর্ষণসৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে বেশ কয়েকজন শিয়া বিক্ষোভকারী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বন্দীদের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার শত শত শিয়া ধর্মাবলম্বী বিক্ষোভ প্রদর্শনকালে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এএফপি। ২৮ হাজার স্বাক্ষরকিউবার গুয়ানতানামো বে বন্দীশিবিরে আটক থাকা কানাডিয়ান বংশোদ্ভূত ওমর খাদরকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে লেখা একটি আবেদনপত্রে ২৮ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছে। ওমরকে দেশে ফিরিয়ে আনতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার অনুরোধ জানিয়ে কানাডার নাগরিকেরা সরকারের কাছে এ আবেদন জানিয়েছে বলে গত বৃহস্পতিবার জানানো হয়। ওমর আল-কায়েদায় যোগ দেওয়ার পর ২০০২ সালে আফগানিস্তান থেকে ধরা পড়ে। এএফপি।