সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পদত্যাগতিউনিসিয়ার অর্থমন্ত্রী হৌসিন দিমাসি পদত্যাগ করেছেন। তিনি দেশটির ইসলামপন্থী প্রধানমন্ত্রী হামাদি জেবালির নেতৃত্বাধীন সরকারের নীতির সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন বলে গত শুক্রবার সরকারি একটি সূত্র জানিয়েছে। পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহযোগী রিধা কাজদাঘলি। পদত্যাগ প্রসঙ্গে দিমাসি এক বিবৃতিতে জানান, তিনি মূলত সরকারের অত্যধিক ব্যয়নীতির কারণে পদত্যাগ করেছেন। এএফপি।জালিয়াতির শীর্ষেভিসা ও পাসপোর্ট জালিয়াতির ঘটনায় পাকিস্তান শীর্ষে রয়েছে। ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যাডাম থমসন গত বৃহস্পতিবার এ মন্তব্য করেন। লন্ডন অলিম্পিকে পাকিস্তানি জাতীয় খেলোয়াড় পরিচয়ে ভিসা জালিয়াতি হচ্ছে বলে যুক্তরাজ্যের দ্য সান পত্রিকা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। এ প্রসঙ্গে থমসন সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের ভিসার জন্য পাকিস্তানিদের আবেদনে প্রায়ই ভুয়া কাগজপত্র ব্যবহার করা হয়। দ্য হিন্দু। রাষ্ট্রদূতকে হত্যা!কেনিয়ায় নিযুক্ত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রদূতকে গত শুক্রবার তাঁর নাইরোবির বাসভবনে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নাইরোবি পুলিশ-প্রধান অ্যান্থোনি কিবুচি এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এ হত্যার ঘটনা তদন্ত করছি।’ এ ঘটনায় ভেনেজুয়েলার চার্জ দ্য অ্যাফেয়ার্স ও অস্থায়ী রাষ্ট্রদূত ৫৭ বছর বয়সী ওলগা ফনসেকা গিমনেজ মৃত্যুর বিষয়ে দূতাবাসের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারাকাসে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কেনিয়া কর্তৃপক্ষ ফনসেকার মৃত্যুর ব্যাপারে ব্যাখ্যা এবং এ ব্যাপারে কেনিয়া প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা দেবে তারা এমনটা বিশ্বাস করে। এএফপি।আত্মহত্যা!চেক প্রজাতন্ত্রের প্রাগ চিড়িয়াখানার বিরল এই গরিলাটি গত শুক্রবার মারা গেছে। চিড়িয়াখানার একটি দড়ির কাঠামোর ওপর খেলা করার সময় দড়িতে আটকা পড়ে গলায় ফাঁস লেগে টাটু নামের এই গরিলার মৃত্যু হয়। ২০০৭ সালে জন্ম নেওয়ার পর থেকেই বিপন্ন প্রজাতির এই পুরুষ গরিলাটি ছিল চিড়িয়াখানাটির প্রতীকস্বরূপ। বন্দী অবস্থায় টাটুর জন্ম নেওয়া ছিল অন্যতম বিরল ঘটনা। ঘটনাটি সে সময় ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। ২০০৭ সালের আগস্টে তোলা ছবিতে নয় মাস বয়সী টাটু তার মা কিজিভুর হাতের ওপর শুয়ে আছে এএফপি