সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূকম্পনভারতের মেঘালয়, আসামসহ উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে গতকাল রোববার মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভারতের ভূমিকম্প জরিপ সংস্থার কর্মকর্তারা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। স্থানীয় সময় সকাল সাতটা ৫১ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। এএফপি।কবরে মারিজুয়ানা!মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কবর থেকে দুই টনের বেশি মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে। গত শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মেক্সিকো সিটি থেকে প্রায় ৭৭৫ কিলোমিটার উত্তরে সীমান্ত শহর সিউদাদ কামারগোর পাশের লস ভিলা নুয়েভা গ্রামে দুটি কবরের ভেতর থেকে ২৪১ প্যাকেট মারিজুয়ানা উদ্ধার করেন সেনাসদস্যরা। মেক্সিকোর সেনাবাহিনী জানায়, উদ্ধার করা মারিজুয়ানার ওজন দুই হাজার ২৪১ কিলোগ্রাম। এএফপি।বিমান বিধ্বস্তব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যে গত শনিবার একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে এর আটজন আরোহীর সবাই নিহত হয়েছে। সংবাদমাধ্যমে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি কয়েকবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে জুইস দ্য ফোরার বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এএফপি।