সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে প্রচণ্ড ঝড়ফিলিপাইনে প্রবল মৌসুমি ঝড়-বৃষ্টির কারণে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। রাজধানী ম্যানিলাসহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ঝড়ে অসংখ্য বাড়িঘর ও প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়েছে। বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষাব্যবস্থা-বিষয়ক দপ্তরের কর্মকর্তা বেনিতো রামোস জানান, তিনজনের মৃত্যু ছাড়াও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছে। দ্য হিন্দু।দুই ন্যাটো সেনা নিহতআফগানিস্তানে জঙ্গি হামলায় ন্যাটো বাহিনীতে কর্মরত দুজন নিহত হয়েছেন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এলাকায় ওই হামলা চালানো হয় বলে ন্যাটো সামরিক জোট ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (ইসাফ) গত রোববার জানায়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ইসাফ; এমনকি নিহত দুজনের জাতীয়তাও প্রকাশ করা হয়নি। এ নিয়ে চলতি মাসে এ পর্যন্ত আফগানিস্তানে ন্যাটো সেনা নিহতের সংখ্যা দাঁড়াল কমপক্ষে ৪৪-এ। আফগানিস্তান থেকে ২০১৪ সালে ন্যাটো বাহিনীর বিদায় নেওয়ার কথা। ডন।