সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌ-কর্মকর্তা নিহতদুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় নৌবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার পি ভি এস সতীশ জানান, দক্ষিণাঞ্চলীয় নৌ-কমান্ডের চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল এস এস জামওয়াল দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ৫১ বছর বয়সী ওই নৌ-কর্মকর্তার মৃত্যুর ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া। সড়ক দুর্ঘটনায়সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন উত্তর কোরীয় শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ সূত্রে এ কথা জানা গেছে। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে পরিচালিত একটি যৌথ শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীমান্ত থেকে সামান্য উত্তরে এর অবস্থান। বার্তা সংস্থা জানায়, কাজ শেষ করে শ্রমিকেরা বাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এএফপি।