সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কবির মৃত্যুপাকিস্তানের প্রখ্যাত কবি শেহজাদ আহমেদ আর নেই। গত বুধবার তিনি মারা গেছেন। তাঁর ছেলে তৌহিদ শেহজাদ গতকাল বৃহস্পতিবার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শেহজাদ ১৯৩২ সালে ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তাঁর প্রায় ৩০টি কাব্যগ্রন্থ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাদাফ, জ্বালতি বুজতি আঁখে, টুটা হুয়া পাল, উতরে মেরি খাক পার সিতার, বিচরা জানে কি রাত। ডন। পুতিনের আহ্বানরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরে আসার আগ পর্যন্ত সেখানে ন্যাটো বাহিনীর অবস্থান করা উচিত। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের সমালোচনা করে গত বুধবার তিনি এ কথা বলেন। ন্যাটোর সেনা প্রত্যাহারে আবারও উদ্বেগের কথা জানিয়ে পুতিন বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করলে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ও মধ্য-এশীয় অঞ্চল জঙ্গিবাদ ও মাদক পাচারের জন্য অরক্ষিত হয়ে পড়তে পারে। ডন।