সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খনি দুর্ঘটনামেক্সিকোর উত্তরাঞ্চলীয় একটি কয়লাখনিতে গত শুক্রবার দুর্ঘটনায় ছয় শ্রমিক নিহত হয়েছেন। ওই খনির পরিচালনা প্রতিষ্ঠানের মুখপাত্র জানান, গত শুক্রবার সকালে গ্যাস বিস্ফোরণের কারণে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০০ টন কয়লার নিচে সাত শ্রমিক চাপা পড়েন। তাঁদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় খনিতে প্রায় ২০০ শ্রমিক কাজ করছিলেন। তবে অধিকাংশ শ্রমিককেই দ্রুত সরিয়ে নেওয়া হয়। এএফপি। আত্মঘাতী হামলাইয়েমেনের তায়েজ শহরের একটি বাজারে গত শুক্রবার আত্মঘাতী হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত এবং ১০ জনেরও বেশি লোক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র রমজান মাসে অন্যান্য দিনের মতো গত শুক্রবার বিকেলেও ওই বাজারটি খোলা হয়। এর কিছুক্ষণ পর এক লোক নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। তবে হামলার কারণ পরিষ্কারভাবে জানা যায়নি। গত বছর ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে আন্দোলনের কেন্দ্রস্থল তায়েজে ব্যাপক সহিংসতা ঘটে। এএফপি।পাখি হত্যাঅস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় সুইফট প্যারটসহ নয়টি পাখিকে কে বা কারা নির্মমভাবে হত্যা করেছে। এ ছাড়া ওই চিড়িয়াখানা থেকে আরও ৬০টির বেশি প্রাণী নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার তাসমানিয়া জু নামে ওই চিড়িয়াখানার মালিক ডিক ওয়ারেন জানান, শুক্রবার সকালে তিনি চিড়িয়াখানায় গিয়ে দেখেন অনেক খাঁচার তালা ভাঙা এবং এগুলোর ভেতরে কিছু মরা পাখি পড়ে আছে। এএফপি।