সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জাতিসংঘের দাবিমিয়ানমারে কয়েক দশকের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ট্রুথ কমিশন গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ দূত টমাস ওজেয়া কুইনটানা গত শনিবার এই আহ্বান জানান। তিনি বলেন, ভিন্নমতাবলম্বী ও আদিবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ পার্লামেন্টের নেতৃত্বে তদন্ত হওয়া উচিত। এটা হলে দীর্ঘদিনের সংকটের সমাধান হবে। এএফপি।হিজাব নিষিদ্ধফিলিপাইনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর জাম্বোয়াঙ্গায় ক্যাথলিক খ্রিষ্টাননিয়ন্ত্রিত পিলার কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি ওই বিতর্কিত সিদ্ধান্ত নেয়। স্থানীয় নগর কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের জবাবে পিলার কলেজ কর্তৃপক্ষ জানায়, তাঁরা ক্যাথলিক শিক্ষা থেকে ‘বিচ্যুত’ হবে না। কেউ হিজাব ব্যবহার করতে পারবে না। এএফপি।বিবস্ত্র করায়পাকিস্তানে প্রকাশ্যে এক যুগলকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগে গত শনিবার কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিন্ধ নগরের একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ মুমতাজ মীরবাহার নামের একজন পুরুষ ও শাহনাজ বিবি নামের একজন নারীকে আটক করে। পুলিশের অভিযোগ, ওই যুগল বিবাহ-বহির্ভূতভাবে শারীরিক সংসর্গের চেষ্টা করেছে। তাঁদের বিবস্ত্র করার ঘটনায় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়। বিবিসি।