সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতালদের বিরুদ্ধে...দক্ষিণ কোরিয়ায় মদ্যপ-অপরাধীদের প্রতি পুলিশ ও বিচার বিভাগের ক্ষমাশীল আচরণের ঐতিহ্য রয়েছে। তবে গতকাল মঙ্গলবার মাতালদের সহিংস অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি মিউং-বাক। তিনি বলেন, ‘মাতালদের বাজে আচরণকে বরদাশত করে এমন সংস্কৃতি আমাদের অবশ্যই সংশোধন করা উচিত। আমাদের দেশই সম্ভবত একমাত্র দেশ, যেখানে মাতালরা পুলিশকে মারধর করে।’ বিশ্বে স্পিরিট সেবনকারীদের তালিকায় দক্ষিণ কোরীয়রা শীর্ষে রয়েছে। এএফপি।পদত্যাগআফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিক ওয়ারদাক পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হওয়ার পর গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন। পার্লামেন্টের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ওয়ারদাক ও স্বরাষ্ট্রমন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদিকে অপসারণের লক্ষ্যে দেশটির পার্লামেন্টে গত শনিবার ভোটাভুটি হয়। সরকারি কর্মকর্তাদের ওপর বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা ও পাকিস্তান সীমান্তে গোলাগুলির কয়েকটি ঘটনার পর দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে পার্লামেন্টে ওয়ারদাকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। রয়টার্স।বাঘের এইডস নেইএইডস রোগ ছড়াতে বাঘ-সিংহের কোনো ভূমিকা আছে কি না, ভারতের লোকসভায় জানতে চেয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ তুফানি সরোজ। পরিবেশ মন্ত্রণালয় দুই বছর পর ওই প্রশ্নের জবাব দিয়েছে। বাঘের শরীরে এইডসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরিবেশমন্ত্রী জয়রাম রমেশের নির্দেশে এ ব্যাপারে গবেষণা শুরু করে দেরাদুনভিত্তিক ভারতের বন্য প্রাণী ইনস্টিটিউট (ডব্লিউআইআই)। সরোজকে এ ব্যাপারে শিগগিরই লিখিতভাবে জানানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, বাঘ-সিংহের শরীরে এইডসের প্রমাণ পাওয়া যায়নি। এ রকম গবেষণায় জনগণের অর্থ অপচয়ের বিষয়টি অবান্তর। এনডিটিভি।