সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৩ জনের আত্মহত্যাওমানে গত দেড় বছরে ৯৩ জন ভারতীয় নাগরিক বিভিন্ন কারণে আত্মহত্যা করেছেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে গত বৃহস্পতিবার এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ওমানে ২০১১ সালে আত্মহত্যা করেন ৫৪ জন। এ ছাড়া চলতি বছরের জুলাই পর্যন্ত আরও ৩৯ জন আত্মহত্যা করেন। উপসাগরীয় বিভিন্ন দেশে বর্তমানে ভারতের প্রায় সাত লাখ নাগরিক বসবাস করছেন। কলকাতা প্রতিনিধি।তিন পুলিশ নিহতইরাকে বোমা বিস্ফোরণে পুলিশের তিন সদস্য নিহত ও আরও দুজন আহত হয়েছেন। বাগদাদের উত্তরে অবস্থিত আল-মুকদাদিয়াহ এলাকায় একটি সড়কের পাশে গতকাল শুক্রবার সকালে ওই বিস্ফোরণ হয়। নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা ও বাকুবা শহরের একটি হাসপাতালের চিকিৎসক আহমেদ ইব্রাহিম ওই হতাহতের খবর নিশ্চিত করেন। সরকারি সূত্র জানায়, দেশটিতে গত জুলাই মাসের ৩১ দিনের মধ্যে ২৭ দিনই হামলার ঘটনায় মোট ৩২৫ জন নিহত হয়। এএফপি। প্রত্যর্পণকুখ্যাত মাদক ব্যবসায়ীসান্দ্রা আভিলা বেলত্রানকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করেছে মেক্সিকো। তাঁকে গত বৃহস্পতিবার মার্কিন কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান ও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে মামলায় আভিলাকে ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হবে। মেক্সিকো সিটি থেকে তাঁকে ২০০৭ সালে গ্রেপ্তার করা হয়। এএফপি।বাস্তুচ্যুতসুদানের দারফুর এলাকায় চলমান সহিংসতায় ২৫ হাজার লোক বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। আবদেলরহমান মোহাম্মদ এয়িসা নামের একজন সরকারি কর্মকর্তাকে গত ১ আগস্ট গুলি করে হত্যার পর দারফুরে ব্যাপক সহিংসতা শুরু হয়। ওই ঘটনার জেরে আরও কয়েকজনকে হত্যা করা হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ওসিএইচএ জানায়, কাসাব আইডিপি ক্যাম্পে বর্তমানে প্রায় ২৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। দারফুরে নয় বছর ধরে বিশৃঙ্খলা চলছে। এএফপি।