সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের আহ্বানবড় আকারের বার্গার খেলে চোয়ালে ব্যথা হয়। তাই বড় বার্গার বিক্রি না করতে ফাস্টফুডের দোকানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানের একজন দন্ত চিকিৎসক। তাইওয়ানের ন্যাশনাল ইয়াং-মিং ইউনিভার্সিটির স্কুল অব ডেন্টিস্ট্রির অধ্যাপক সু মিং লাং জানান, বড় আকারের বার্গার খাওয়ার সময় মানুষ বড় করে মুখ হাঁ করে। এতে চোয়াল ও কানের সামনের অস্থায়ী হাড়ের মধ্যবর্তী স্থানে আঘাত লাগে। মানুষ বড়জোর চার সেন্টিমিটার পর্যন্ত হাঁ করতে পারে। কিন্তু, বার্গারগুলোর উচ্চতা আট সেন্টিমিটারের চেয়ে বেশি। এএফপি।স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি চুরিজার্মানির পূর্বাঞ্চলীয় শহর ড্রেসডেন থেকে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেজিয়েরের গাড়ি চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩৩ বছর বয়সী পল নামের সন্দেহভাজন এক চোরকে গত বুধবার আটক করেছে। চুরি যাওয়ার সময় মেজিয়েরের মেয়ে গাড়িটি ব্যবহার করছিলেন। ড্রেসডেন পুলিশের মুখপাত্র টমাস গেইথনার জানান, সম্ভবত চোর জানত না গাড়িটি স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে চোর ধরতে পারাটা সৌভাগ্যের বিষয়। গত মে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশে গাড়ি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। এ জন্য তিনি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে চুরি প্রতিরোধকব্যবস্থা উন্নত করার তাগিদ দেন। বিবিসি।