সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভগায়ানার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে লোকজন গত শুক্রবার ব্যাপক বিক্ষোভ করেছে। এ সময় কয়েকটি সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়া হয় এবং কয়েকজন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। সহিংসতা চলাকালে পুলিশ একটি সেতুতে অগ্নিসংযোগকারী লোকজনের প্রতি কাঁদানে গ্যাস ছোড়ে। বিভিন্ন সড়ক ও সেতুর ওপর থেকে বিক্ষোভকারীদের অবরোধ অপসারণের কাজে পুলিশকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই অবরোধের ফলে আমাজান এলাকার বাসিন্দা ও স্বর্ণখনির শ্রমিকেরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এএফপি।লটারি জয়ইউরোমিলিয়নস লটারিতে ১৪ কোটি ৮০ লাখ পাউন্ড জিতেছেন এক ব্রিটিশ। লটারির আয়োজক ক্যামেলট এ খবর নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে লটারি বিজয়ীর পরিচয় প্রকাশ করা হয়নি। লটারিজয়ী কাল সোমবার ব্যাংক খোলার পর তাঁর প্রাপ্য অর্থ বুঝে নেবেন। এর আগে গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ১৬ কোটি ১০ লাখ পাউন্ড জিতেছিলেন স্কটল্যান্ডের আয়ারশায়ার কাউন্টির দম্পতি কলিন ও ক্রিস। বিবিসি।মমতাকে পরামর্শভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাদুলি পরার পরামর্শ দিয়েছেন বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) বা সিপিআইয়ের (এম) বিধায়ক সূর্যকান্ত মিশ্র। রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুটবল ময়দানে গত শুক্রবার আয়োজিত এক জনসভায় সূর্যকান্ত বলেন, বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের ভূত মুখ্যমন্ত্রী মমতাকে যেভাবে তাড়া করে বেড়াচ্ছে, তাতে তিনি মাদুলি ছাড়া এ সমস্যা কাটিয়ে উঠতে পারবেন না। কলকাতা প্রতিনিধি।