সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কার্টুন দেখে বাছাইফল বা প্যাকেটজাত খাবারের গায়ে জনপ্রিয় কার্টুনের স্টিকার লাগানো থাকলে শিশুরা ওই খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়। যুক্তরাষ্ট্রের বিদ্যালয়গামী ৮ থেকে ১০ বছর বয়সী শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় এমনই দাবি করা হয়েছে। গবেষণাকাজের জন্য এক সপ্তাহ ধরে শিশুদের আপেল ও কেক সরবরাহ করা হয়। চাইলে একসঙ্গে দুটো খাবার গ্রহণের সুযোগ ছিল তাদের। কিন্তু দেখা গেছে, যেদিন আপেলের গায়ে জনপ্রিয় কোনো কার্টুন চরিত্রের স্টিকার লাগানো থাকত, সেদিন অধিকাংশ শিশু শুধু আপেলটাই নিতে চাইত। আবার যেদিন কেকের গায়ে কার্টুনের স্টিকার লাগানো থাকত, সেদিন শুধু কেক বেছে নিত শিশুরা। রয়টার্স সবচেয়ে বয়সীবিশ্বের সবচেয়ে বেশি বয়সী পুরুষ পান্ডাটি (৩৪) গতকাল বুধবার বার্লিন চিড়িয়াখানায় মারা গেছে। ১৯৮০ সালের নভেম্বরে জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট স্মিটকে পান্ডাটি উপহার দিয়েছিল চীন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এটি ছিল জার্মানির সর্বশেষ জীবিত পান্ডা। এটি তার সঙ্গী তেন তেনের সঙ্গে থাকত। ১৯৮৪ সালে তেন তেন মারা যায়। এর পর থেকে এটি নিঃসঙ্গ অবস্থায় ছিল। এএফপিদূতাবাসে বোমামিসরের রাজধানী কায়রোতে জার্মান দূতাবাসে গতকাল বুধবার চারটি পেরেক বোমা ছুড়েছেন এক ব্যক্তি। তিনি দূতাবাসের প্রধান ফটকে হাতুড়ি দিয়ে আঘাতও করেন। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জার্মানির একটি মসজিদের সামনে ওই দেশের ডানপন্থী কর্মীরা হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার খবরে ওই ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান। রয়টার্স।