সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষে নয়াদিল্লিভারতের ছয়টি শহরের মধ্যে কর্মসংস্থানের দিক দিয়ে শীর্ষে রয়েছে নয়াদিল্লি। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে কলকাতা। ভারতের বণিকসভা এসোচেমের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে নয়াদিল্লিতে ২৯ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। আর কলকাতায় মাত্র পাঁচ হাজার ৪০০ জনের কর্মসংস্থান হয়েছে। কলকাতা প্রতিনিধি। ফিরিয়ে দেবেজাপানের শুল্ক কর্মকর্তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জব্দ করা আট লাখ ৭০ হাজার জিনিস ফিরিয়ে দিতে চান। যুদ্ধ শেষে মিত্র বাহিনীর নির্দেশে ব্যাংক নোট ও মানুষের ব্যবহার্য বিভিন্ন ধরনের দ্রব্যসামগ্রীসহ এসব জিনিস জব্দ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এসব জিনিসের দুই লাখ ৬৮ হাজার বৈধ মালিক রয়েছেন। এএফপি।