সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনীতিককে তলবপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চালকবিহীন বিমানের (ড্রোন) ‘অবৈধ’ হামলার প্রতিবাদ জানাতে মার্কিন কূটনীতিককে গত বৃহস্পতিবার তলব করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। তাঁর কাছে শনিবারের ড্রোন হামলার প্রতিবাদ জানানো হয় এবং ওই হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। দেশটির গোলযোগপূর্ণ উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় ঈদ উৎসব শুরুর প্রাক্কালে গত শনিবার মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। পাকিস্তানে ড্রোন হামলার বিরুদ্ধে শক্তিশালী জনমত রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা মনে করেন, পাকিস্তানে ড্রোন হামলা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে। এএফপি।মাতাল অবস্থায়...ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রায়ান ক্রোকার মাতাল অবস্থায় গাড়ি চালানোয় সড়ক দুর্ঘটনা হয়েছে। পুলিশ গত বৃহস্পতিবার এ অভিযোগ করে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেইন ভ্যালি এলাকায় ১৪ আগস্ট ক্রোকারের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হয়েছিল। এ সময় ক্রোকার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কয়েক কিলোমিটার যাওয়ার পর তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তিনি অতিরিক্ত মাতাল ছিলেন। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি। শারীরিক অসুস্থতার কারণে ক্রোকার কিছুদিন আগে আফগানিস্তানের দায়িত্ব ছাড়েন। এএফপি।ছাত্র বিক্ষোভচিলির রাজধানী সান্টিয়াগোতে গত বৃহস্পতিবার শিক্ষার মানোন্নয়নের দাবিতে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় শতাধিক ছাত্রকে গ্রেপ্তার করা হয়। চিলির ব্যয়বহুল ও বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা উন্নয়নের দাবিতে প্রধানত উচ্চবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার হাজার শিক্ষার্থী রাজপথে বিক্ষোভ করে। সান্টিয়াগো কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের বিভিন্ন স্থান থেকে ৭৪ জন অপ্রাপ্তবয়স্কসহ ১১৩ জন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি। উত্তর কোরিয়া সফরদক্ষিণ কোরিয়ার চার সদস্যের একটি মানবাধিকারকর্মীর দল উত্তর কোরিয়া সফরে গেছে। উত্তর কোরিয়ার বন্যাদুর্গতদের ত্রাণসহায়তা দেওয়া নিয়ে আলোচনা করতে তাদের এই সফর। সিউল সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বেসরকারি সংস্থার এই প্রতিনিধিদল উত্তর কোরিয়ার কেওসং শহরের উদ্দেশে গতকাল শুক্রবার সিউল ত্যাগ করে। গতকালই দিনের শেষে দলটির দেশে ফেরার কথা। গত সপ্তাহে উত্তর কোরিয়ার কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন এক বার্তায় কেএনসিসিকে বন্যার্তদের সাহায্যে তাদের আলোচনার প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানায়। এএফপি।