সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন শিশু গ্রেপ্তারএকটি ট্যাক্সিতে বোমা হামলার ঘটনায় ইসরায়েল তিন শিশুকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার একটি আরব পরিবার ওই ট্যাক্সিতে করে পশ্চিম তীরের এক সুপার মার্কেটে যাওয়ার সময় হামলাটি করা হয়। এতে ছয় ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গ্রেপ্তার হওয়া শিশুদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। এদের সবার বাড়ি দক্ষিণ জেরুজালেমের বাত আইন নামক ইসরায়েলি বসতিতে। বিবিসি।দুজন পালিয়েছেনরাশিয়ার নারীবাদী পাঙ্ক ব্যান্ডের ‘পুশি রায়ট’ দণ্ড পাওয়া তিন নারী সদস্যের দুজন সে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ব্যান্ডটি টুইটার বার্তায় জানিয়েছে। মস্কোর একটি গির্জায় পুতিনবিরোধী কনসার্টে অংশ নেওয়ায় সম্প্রতি তিনজনকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দেন দেশটির একটি আদালত। তবে পালিয়ে যাওয়া দুই নারীর নাম জানা যায়নি। তিন নারীই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। পশ্চিমা কয়েকটি দেশে পুশি রায়টের তিন সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিবিসি।