সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিচার স্থগিতলিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির গোয়েন্দাপ্রধান বুজিদ দোরদারের বিচার গত মঙ্গলবার স্থগিত করা হয়েছে। বুজিদের পক্ষের কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে করা মামলার কার্যপ্রণালির বৈধতা চ্যালেঞ্জ করলে এর বিচারকাজ স্থগিত করা হয়। কৌঁসুলি আলী মোহাম্মদ আল-ধাবা বলেন, ‘যে প্রক্রিয়ায় আমাদের মক্কেলকে আদালতে হাজির করা হয়েছে, আমরা তার বৈধতা চ্যালেঞ্জ করে সাংবিধানিক আদালতে আবেদন করেছি।’ আগামী ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। এ নিয়ে মামলাটির বিচার চতুর্থবারের মতো স্থগিত করা হলো। গাদ্দাফিবিরোধী অভ্যুত্থানকালে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়াসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে বুজিদের বিরুদ্ধে। এএফপি।মুরসিকে আমন্ত্রণইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান গত মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে জেরুজালেম সফরের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে মিসরের সম্পর্কোন্নয়নে তিনি এ আহ্বান জানান। এক সম্মেলনে লিবারম্যান বলেন, ‘প্রেসিডেন্ট মুরসি ইসরায়েলের সঙ্গে শান্তির ব্যাপারে মিসরের অঙ্গীকারের কথা উচ্চারণ করায় আমি অত্যন্ত খুশি হয়েছি।’ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সোমবার মুরসির এক সাক্ষাৎকার দেওয়ার কথা তিনি এ সময় উল্লেখ করেন। সাক্ষাৎকারটি ইসরায়েলের গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। সাক্ষাৎকারে মুরসি ইসরায়েলের সঙ্গে মিসরের ১৯৭৯ সালের শান্তিচুক্তি বহালের ইঙ্গিত দেন। এএফপি।