সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
খুনের অভিযোগদক্ষিণ আফ্রিকার মালিকানা খনিশ্রমিকদের বিরুদ্ধে সহকর্মী হত্যার অভিযোগ আনা হবে। দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই খনির ৩৪ জন শ্রমিক পুলিশের গুলিতে ১৬ আগস্ট নিহত হন। সরকারি সূত্র জানায়, ওই ঘটনায় ২৭০ জন শ্রমিককে বিচারের আওতায় আনা হবে। ঘটনাস্থলে গোলযোগ চলাকালে ওই শ্রমিকেরা পুলিশকে বাধা দিয়েছিল। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না। কারণ, একটি তদন্ত কমিশন এ ব্যাপারে কাজ শুরু করেছে। বিবিসি।কূটনৈতিক ব্যাগআল্পস পর্বতমালার ফরাসি অংশ মন্ট ব্লাঙ্কে ৪৬ বছরের পুরোনো একটি ভারতীয় কূটনৈতিক ব্যাগ পাওয়া গেছে। গত সপ্তাহে কিছু পর্যটক সেখানে কূটনৈতিক বার্তাভর্তি পাটের ওই ব্যাগটি শনাক্ত করেন। পরে একজন উদ্ধারকর্মী ব্যাগটি তুলে আনেন। প্যারিসের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ১৯৬৬ সালে এয়ার ইন্ডিয়ার একটি বিমান মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়ার পথে মাউন্ট ব্লাঙ্কে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানের ১১৭ আরোহীর সবাই নিহত হন। বিবিসি।