সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকাডুবিতে মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ গিনির উপকূলে একটি নৌকা পাথরের সঙ্গে ধাক্কায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার রাজধানী কোনাকরি থেকে আরোহী নিয়ে উপকূলবর্তী একটি দ্বীপে নৌকাটি যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়। এর পরপরই একটি শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়। তখন বেশ কয়েকজন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ কমপক্ষে ৩০ জনের আর বেঁচে থাকার আশা নেই। বিবিসি।অস্বীকারমিসরের একটি টেলিভিশন চ্যানেলের মালিক ও উপস্থাপক তওফিক উকাশা দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হত্যার আহ্বান জানানোর কথা অস্বীকার করেছেন।গতকাল শনিবার রাজধানী কায়রোর একটি আদালতে এ-সংক্রান্ত অভিযোগের ওপর এক বিচারের শুনানি শুরু হয়। এ সময় মুরসিকে হত্যার ওই আহ্বানের কথা অস্বীকার করেন টেলিভিশন চ্যানেলের মালিক উকাশা। বিবিসি।