সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনাবসানযুক্তরাষ্ট্রের স্বনামধন্য গীতিকার, বিখ্যাত ‘ওয়াক অন বাই’ গানের রচয়িতা হল ডেভিড গতকাল রোববার ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সহযোগী বার্ট ব্যাচারাসের সঙ্গে ডজন খানেক গানের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন হল ডেভিড। এই জুটির নির্মিত চলচ্চিত্র বুচ ক্যাসেডি অ্যান্ড সানডেন্স কিড অস্কার জয় করে। ওই চলচ্চিত্রে ডেভিডের লেখা একটি বিখ্যাত গান হলো ‘রেইনড্রপ কিপ ফলিং’। ডেভিডের সহধর্মিণী জানান, গত মার্চে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন ডেভিড। বিবিসি।হুমকি দিয়ে গ্রেপ্তারচীনের দক্ষিণাঞ্চলীয় ডংগুয়ান শহরে একটি বাণিজ্যিক বিমান উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে পুলিশ গত শনিবার জয়ং ই (২৯) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর এক দিন আগে একইভাবে অজ্ঞাত ব্যক্তির হুমকির কারণে বেইজিং থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটকে ফিরে আসতে হয়। পুলিশ বিমানে কোনো কিছু খুঁজে না পাওয়ায় কয়েক ঘণ্টা বিলম্বে সেটি নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়। এএফপি।